Header Ads

মহাসড়কে বাড়ি ফেরা লোকের ঢল, তবে কি গ্রামে আবার বারবে করোনা প্রভাব?


করোনা পরিস্থিতিতে বাসা থেকে না বের হলেও আজ বিশেষ একটি কাজে বগুড়া যেতেই হলো। তখন ভোর ৪ টা,  মহস্থান এ বিশাল যানজট রাস্তায় শুধু মাইক্রোবা, প্রাইভেট কার, ট্রাক এসবের ভিড়। সব মাইক্রবাস এবং কার গুলোতেই লোক জন ঠাসাঠাসি করে বসা। অবেক দিন এর জার্নি অভিজ্ঞতা থেকে দেখলেই বোঝা যায় যে লোক গুলো অবেক দূর থেকে জার্নি করে যাচ্ছে। তাহলে অবশ্যই  বগুড়া থেকে রংপুর যাবার পথেই এই অবস্থা হবার কথা নয়। বুঝে গেলাম সবাই ঢাকা থেকে ফিরছে। 

      
 
বগুড়া থেকে যখন ফিরছি তখন প্রায় বেলা ১০ টা বাজে । আবার ও একই স্থানে জ্যাম। এবার চোখে পরলো ভিন্ন চিত্র। সব ট্রাকেই ত্রিপল দিয়ে ঢাকা দেয়া আছে, কিন্তু পিছনের কিছুটা অংশ একটু ফাকা করে রাখা হয়েছে। আমার সন্দেহ দূর হলো যখন এই পিছন থেকেই এক লোক উকি দিয়ে বাহিরের পরিস্থিতি দেখার  চেষ্টা করছিলো। বেশ সুন্দর করর ভিতরে স পরিবারে বসে আছে যাতে বাহিরে থেকে দেখে কেউ না বোঝে ট্রাকে কোন মানুষ আছে। আর বেশর ভাগ গাড়িতেই রুমের আসবাবপত্র ঠাসা।  দেখলেই বোঝা যায় স পরিবারে ভয়ে ঢাকা ছেরে গ্রামের উদ্দেশ্যে পারি জমিয়েছে। 







 এরকম অবস্থায় আমি একজন গ্রামের  মানুষ হিসেবে নিজের এবং পরিবারের সুরক্ষার আসংখ্যা করছি।


     

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.